সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও পুলিশ বিভাগের আয়োজনে কোভিড—১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনায় লিফলেট ও মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন।
আজ ২১ মার্চ রবিবার বেলা ১১টায় জণসমাগমপুর্ন এলাকা পটুয়াখালী Ñ– কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় জেলা পুলিশ বিভাগের আয়োজনে জণসাধারনের মাঝে বিশেষ করে পটুয়াখালীর জেলার বিভিন্ন কর্মজীবী পেশার স্টেকহোল্ডার বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাস্ক ও লিফলেট বিতরন করে কোভিড—১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ, ডিবি পুলিশের ইনচার্জ মোঃ শাহজাহান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ হেলাল উদ্দিন, জেলা বাস—মিনিবাস মালিক সমিতির নেতা মোঃ রফিকুল ইসলাম বাদশা, মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম দুপুর ১২টায় নিউমার্কেট এলাকায় দোকানীদেরসহ সাধারনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করেন। পুলিশ সুপার কোভিড—১৯ মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব সহ কোভিড—১৯ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
এ ছাড়াও একইদিন বিকেল ৪টায় সদর ল ঘাট এলাকায় অনুরূপ কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে সদর ওসি আক্তার মোর্শেদ জানান।